আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর :

 ‘দেশ প্রেমের শপথ নিন, দুর্নীতিকে বিদায় দিন’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০১৬ উপলক্ষে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) কর্তৃক ৯ ডিসেম্বর শুক্রবার মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপ্রক গোপালপুর শাখার উদ্যোগে দুপুরে সূতী ভি এম মডেল উচ্চ বিদ্যালয় হতে বিভিন্ন শ্লোগান লেখা ব্যানার ও প্লে-কার্ড সজ্জিত একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সংগঠনের সভাপতি মো. আবদুল লতিফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, আলহাজ্ব মো. শামছুল হক, অধ্যাপক হাবিবুর রহমান, বদিউজ্জামান শিকদার বাদল প্রমুখ।

k-m-mithu3পরে উপস্থিত সকলকে স্ব-স্ব অবস্থান থেকে দুর্নীতি না করার শপথ বাক্য পাঠ করানো হয়। এতে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি অংশ গ্রহন করে।


Top
error: Content is protected !!