আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে সড়ক সংস্কার ও প্রশস্তকরণের দাবিতে মানববন্ধন

কে এম মিঠু, গোপালপুর :

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে গোপালপুর উপজেলার প্রবেশমূখ পোড়াবাড়ী থেকে পিংনা পর্যন্ত ২২ কিলোমিটার সরু এবং খানাখন্দে জর্জরিত সড়কটি সংস্কার ও প্রশস্তকণের দাবিতে গতকাল সোমবার সকালে গোপালপুর বাসস্ট্যান্ড এলাকায় সর্বস্তরের জনগণের অংশ গ্রহণে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গোপালপুর প্রান্ত আয়োজিত এ মানববন্ধন শেষে গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রনালয় বরাবর স্বারক লিপি প্রদান করে।

টাঙ্গাইলের প্রাচীন জনপদ গোপালপুরের এ সড়ক দিয়ে দেশের বৃহত্তম ইউরিয়া সার কারখানা যমুনা ফার্টিলাইজারের উৎপাদিত সার সরবরাহ, এশিয়ার বৃহত্তম ২০১ গম্বুজ মসজিদ ও হেমনগর জমিদারবাড়ী, সরকারি কলেজসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শনে হাজার হাজার মানুষ প্রতিদিন শতাধিক বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহনের মাধ্যমে দূর্ভোগ পোহায়ে এ সড়কটি ব্যবহার করে থাকে। রাস্তাটি এতোই সরু যে ২টি গাড়ি পাশাপাশি সাইড দিতে পারে না। এ ব্যাপারে বিভিন্ন সময় সড়ক ও জনপথ বিভাগে যোগাযোগ করার পরও সড়কটি সংস্কার না করায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

মানববন্ধন কর্মসূচীতের অংশ নেয়া বক্তারা অবিলম্বে সড়কটি প্রশস্তকরণসহ সংস্কার করার দাবি জানান এবং এ ব্যস্ততম সড়কটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা না হলে কঠোর আন্দোলনেরও ঘোষণা দেন।

মানববন্ধন কর্মসূচীতের অংশ নেন, পৌর মেয়র ও টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গোপালপুর শাখার উপদেষ্টা মো. রকিবুল হক ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কে এম গিয়াস উদ্দিন, টাঙ্গাইল জেলা বাস-মিনিবাস মালিক সমিতি গোপালপুর শাখার সভাপতি রহমাতুল কিবরিয়া বেলাল, সিনিয়র সহসভাপতি সুভাস চন্দ্র কুন্ডু, সাধারণ সম্পাদক বাবু চিত্তরঞ্জন সাহা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদারসহ গোপালপুর শাখার বাস-মিনিবাস, ট্রাক মালিক সমিতি, বাস কোচ-মিনিবাস, ট্রাক, অটো ভ্যান, টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়নের কর্মকর্তা, সদস্য এবং সর্বস্তরের জনগণ।


Top
error: Content is protected !!