আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে বাল্য বিয়ে বন্ধে প্রশাসনের লাল কার্ড

কে এম মিঠু, গোপালপুর :

’শিক্ষিত মেয়ে দেশের সম্পদ’ প্রতিপাদ্যে বাল্য বিবাহ, যৌতুক ও ইভটিজিং বন্ধে গোপালপুর উপজেলা প্রশাসণ আজ বুধবার থেকে অভিনব প্রচারণা শুরু করেছে।

উপজেলা স্কাউট, জনপ্রতিনিধি ও স্কুলের মেয়ে শিক্ষার্থীদের নিয়ে পৌর শহরসহ উপজেলার দশটি গুরুত্বপূর্ণ পয়েন্টে একযোগে মানববন্ধন ও ‘বাল্য বিয়েকে লাল কার্ড ’ প্রদর্শনের কর্মসূচি পালন করা হয়। পৌরশহরের নন্দনপুর বাসস্ট্যান্ডে মানববন্ধন ও লাল কার্ড প্রর্দশনীর উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমূর রহমান। এ সময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাকসুদুল ইসলাম, পৌর মেয়র রকিবুল হক ছানা, হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব, বিআরডিবির চেয়ারম্যান মীর রেজাউল করিম, উপজেলা স্কাউট সম্পাদক মো. বদিউজ্জামান শিকদার প্রমুখ।

মানববন্ধন ও লাল কার্ড প্রদর্শন শেষে গোপালপুর উপজেলা হয়ে যাতায়াতকারি সকল বাস, ট্রাক, মাইক্রো, সিএনজি, ইজিবাইক, অটোরিকসা ও রিকসা ভ্যানে বাল্য বিয়ে, যৌতুক ও ইভটিজিং বিরোধী লাল স্টিকার সংযোজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মাসুমূর রহমান জানান, আগামী ডিসেম্বরের মধ্যে বাল্য বিয়ে শূণ্যের কোঠায় নামিয়ে আনতে এবং যৌতুক ও ইভটিজিং বন্ধে কাজ করছে উপজেলা প্রশাসণ।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!