আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ঐতিহাসিক জেল হত্যা দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর :

টাঙ্গাইলের গোপালপুরে ঐতিহাসিক জেল হত্যা দিবস যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ ৩ নভেম্বর বিকেলে গোপালপুর শহর যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতাকে স্মরণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শহর যুবলীগের আহ্বায়ক শাহাদৎ হোসেনের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহন করেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. আব্দুল জুব্বার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা যুবলীগের আহ্বায়ক আশরাফুজ্জামান আজাদ, দপ্তর সম্পাদক শামীম আল মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রহমান বিমান, আহ্বায়ক মঞ্জুরুল হক ফরিদ, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালন করেন শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. রাসেল কবীর।


Top