আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


গোপালপুরের ইতিহাস ও ঐতিহ্য গ্রন্থের মোড়ক উন্মোচন

কে এম মিঠু, গোপালপুর (টাঙ্গাইল) :

photo-gopalpur-28-09-1

বীরমুক্তিযোদ্ধা এডভোকেট কে এম আবদুস সালাম রচিত ‘গোপালপুরের ইতিহাস ও ঐতিহ্য’ গ্রন্থের (২য় সংস্করণ) মোড়ক উন্মোচন ও আলোচনা সভা বুধবার সন্ধ্যায় পৌরশহরের স্বাধীনতা কমপ্লেক্সে মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

পৌর মেয়র রকিবুল হক ছানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত কবি ও সাহিত্যিক আল মুজাহিদী। অনুষ্ঠানের উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার।

বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, মাওলানা ভাষানী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এনামুল করিম শহীদ, গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, বিএমএম টাঙ্গাইল জেলা সম্পাদক ডাক্তার শহীদুল্লাহ কায়সার, অধ্যাপক বাণীতোষ চক্রবর্তী, আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুল মোমেন, শিমলা ইউপি চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম জুরাত, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার প্রমুখ। প্রকাশনা সংস্থা ছায়াবীথি, টাঙ্গাইল বইটি প্রকাশ করে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!