আজ || মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে গ্রামীণফোন কর্মীর খুনিরা ধরাছোঁয়ার বাইরে

পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ 
Photo-Gopalpur-Tangail-06.08.2016

নিজস্ব সংবাদদাতা:
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জোতআতাউল্লাহ গ্রামের বাসিন্দা এবং গ্রামীনফোনকর্মী আয়নাল হক হত্যায় জড়িত খুনিরা গ্রেফতার হচ্ছেনা। আসামীর আত্মীয়স্বজনরা নিহতের বাবামা ও স্ত্রীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। নিরাপত্তার অভাবে তারা আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। বৃহস্পতিবার স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মিলনে লিখিতভাবে এ অভিযোগ করা হয়। এ সময়ে নিহত আয়নালের বাবা দারোগালি মিয়া, মাতা আমিনা বেগম, স্ত্রী লিপি বেগমসহ ৮/১০জন গ্রামবাসি উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়, নিহত আয়নাল হক গ্রামীনফোন টাওয়ার সেকশনের চট্রগ্রাম এলাকার কর্মী ছিলেন। ছুটিতে বাড়ি এলে গত ২৫ মে সন্ধ্যায় একই গ্রামের মৃত হারান আলীর পুত্র জুলহাস এবং মৃতকাশেম আলীর পুত্র হান্নান তাকে ডেকে নিয়ে যায়। গ্রামের মৃত মোসলেম উদ্দীনের পুত্র ওয়াজেদ আলীর দোকানে তাস খেলার নামে তাকে সারা রাত আটকে রাখা হয়। আসামীরা ওই রাতেই পাশবিক নির্যাতন চালিয়ে হত্যার পর খানপাড়া যাওয়ার রাস্তার পাশে আয়নালের লাশ ফেলে রাখে। পুরুষাঙ্গসহ শরীরে অসংখ্য আঘাতের চি‎হ্ণ ছিল। গত ২৬ মে টাঙ্গাইল মর্গে ময়না তদন্ত হয়। বাবা দারোগালি মিয়া গত ২৭ মে ওই তিনজনকে আাসামী করে গোপালপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহতের স্বজনদের অভিযোগ থানা পুলিশ আসামী গ্রেফতারে আন্তরিক নয়। আসামী ও তার আত্মীয়স্বজন মামলায় আপোষ হওয়ার জন্য চাপ দিচ্ছে। প্রাণহানির হুমকি দিচ্ছে। দুটি নাবালক শিশু নিয়ে বিধবা লিপি পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। নিরাপত্তার পাশাপাশি আসামীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা।


Top
error: Content is protected !!