আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরে ৩ বিদ্যুৎ দালালকে ভ্রাম্যমান আদালতে সাজা

নিজস্ব সংবাদদাতা :

gopalpur-mapময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১, গোপালপুর জোনাল অফিসে অভিযান চালিয়ে ৩ বিদ্যুৎ দালালকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। আটককৃত ২ দালাল নগদ অর্থ দিয়ে ছাড়া পেলেও অর্থঅনাদায়ে ৬ মাসের সাজা হয়েছে একজনের।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. মাসূমুর রহমান গতকাল বৃহস্পতিবার পৌরশহরের নন্দনপুর পল্লী বিদ্যুৎ অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে গোপালপুর জোনাল অফিসে সেবা নিতে আসা গ্রাহকদের নিকট থেকে অবৈধ ভাবে অর্থ নেয়ার অভিযোগে মিলন, সোহাগ ও ফরিদ নামে তিন দালালকে একাধিক কাগজপত্র ও টাকাসহ আটক করে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক দালাল ফরিদ ও সোহাগকে ২০ হাজার করে ও দালাল মিলনকে ৫ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৬ মাসের জেল দেন। আটককৃত সোহাগ ও মিলন অর্থদন্ড দিয়ে ছাড়া পেলেও অর্থঅনাদায়ে ফরিদকে ৬ মাসের সাজা দিয়ে কারাগারে পাঠায় গোপালপুর থানা পুলিশ।
দালালদের সাথে জড়িত থাকার অভিযোগে পল্লী বিদ্যুতের লাইনম্যান মেহেদীকে স্ট্যান্ড রিলিজ করে ভ্রাম্যমান আদালত।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!