আজ || বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


প্রয়োজনে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকেও গ্রেপ্তার করবে পুলিশঃ মাহবুব-উল-আলম হানিফ

বাংলাদেশ টাইমসঃ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, প্রয়োজনে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকেও গ্রেপ্তার করবে পুলিশ।

মাহবুব-উল-আলম হানিফ আরও বলেছেন, বিএনপি‘র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা সঠিক কাজ হয়েছে. অবরোধের নামে ভাংচুর-অগ্নিসংযোগের দায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিবকেই নিতে হবে।

তিনি বলেন, ‘সরকার যদি মনে করে কেউ আইনের ব্যত্যয় করছেন, আইন অমান্য করছেন তাহলে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে। কেউ আইনের উর্ধ্বে নয়।‘

বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের একটি হরতালবিরোধী সমাবেশে মাহবুব-উল-আলম হানিফ এসব কথা বলেন।

বিরোধী দলীয় নেত্রীকে উদ্দেশ্য করে হানিফ আরও বলেন, দেশে যে নৈরাজ্য চলছে তার দায় বিএনপিকেই নিতে হবে।

বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘বিরোধী দল সংসদে না এসে কেবল সুযো গ সুবিধা ভোগ করছে। সঙ্কটের সুষ্ঠু সমাধান চাইলে তাদের সংসদে যোগ দিতে হবে। [টাইমস ডেস্ক/ঢাকা]


Top