আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে মাদক বিরোধী সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :

12714043_1676485039268309_1382039835_n

গোপালপুর থানা পুলিশ ও উপজেলা কমিউনিটি পুলিশিং’র যৌথ উদ্যোগে গত ১৭ ফেব্রুয়ারি বিকেলে মাদক বিরোধী সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কমিউনিটি পুলিশিং সভাপতি অধ্যাপক বানীতোষ চক্রবর্তী’র সভাপতিত্বে থানা মিলনায়তনে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র রকিবুল হক ছানা। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম’র সঞ্চালনায় মাদক বিরোধী আন্দোলনের স্বপক্ষে আলোচনা করেন, গোপালপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ সিটি, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, বাংলাদেশ মানবাধিকার কমিশন ও নিরাপদ সড়ক চাই এর গোপালপুর উপজেলা সভাপতি এম আজমল খান, পরিবেশ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও কমিউনিটি পুলিশিং ফোরাম গোপালপুর থানা শাখার সদস্য মো: শাহজাহান খান, কমিউনিটি পুলিশিং ফোরাম গোপালপুর থানা শাখার সম্পাদক মো: আব্দুল জব্বার, গোপালপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি রওশন খান আইয়ুব ও এসআই হেলাল উদ্দিন প্রমূখ।

সভা শেষে থানা পুলিশ ও উপজেলা পুলিশিং’র যৌথ উদ্যোগে এলাকার সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মাদক বিরোধী এক শোভাযাত্রা বের করা হয়। ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রাটি থানার সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।


Top
error: Content is protected !!