আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ভেঙ্গে ফেলা স্মৃতি সৌধ দুই বছরেও পুনঃনির্মিত হয়নি

নিজস্ব সংবাদদাতা :

Gopalpur-Tangail-Photo- 15.12.2015 (3)

এলজিইডি ভেঙ্গে ফেলা স্মৃতি সৌধ দুই বছরেও পুনঃনির্মাণ না করায়  আওয়ামীলীগ ও বিএনপিসহ সব রাজনৈতিক দল বিজয় দিবসে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনের   বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের স্মরণ করতে বাধ্য হচ্ছে।  সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের তালুকদার জানান, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় পুরনো মুক্তিযোদ্ধা কমান্ড অফিস ভেঙ্গে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে নতুন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ করে। এ সময়ে ভবন সংলগ্ন স্মৃতি সৌধটি ভেঙ্গে ফেলা হয়। ফলে স্মৃতি সৌধ না থাকায় ২০১৪ সাল থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এবারো বিজয় দিবসে এখানেই পুস্প স্তবক অর্পনের কর্মসূচি রয়েছে। স্মৃতি সৌধ দুই বছরেও পুনঃনিমাণ না হওয়ায় মুক্তিযোদ্ধাদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়েছে। নবনির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সাথে স্মৃতি সৌধ থাকলে জাতির জনকসহ তার ডাকে শহীদ হওয়া লক্ষ বাঙ্গালীকে একই সাথে শ্রদ্ধঞ্জলী অর্পণ করা যেতো। এ ব্যাপারে বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সোবহান তুলা জানান, স্থানীয় সাংসদ খন্দকার আসাদুজ্জামানকে অনুরোধ করা হয়েছে যাতে দ্রুত আধুনিক মানের একটি স্মৃতি সৌধ এখানে নির্মিত হয়। উপজেলা এলজিইডির প্রকৌশলী মোহাম্মদ জালাল উদ্দীন জানান, ভেঙ্গে ফেলা স্মৃতি সৌধ নির্মাণের বিষয়ে পরিকল্পনা রয়েছে। শীঘ্রই প্রকল্প দাখিল করা হবে।


Top