আজ || সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে তথ্য অধিকার বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা :

Tangail-Gopalpur-Photo-24.11.2015

তথ্য মন্ত্রনালয় ও গোপালপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৪ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে তথ্য অধিকার বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গোপালপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. মাসূমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার।

উপজেলা কৃষি কর্মকর্তা মো: শফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার হোসেন, গোপালপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার মুক্তা, গোপালপুর থানার অফিসার ইনচার্জ জহিরুল ইসলাম, কমিশনারের একান্ত সচিব মোদাচ্ছিরুল ইসলাম ও গোপালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হালিমুজ্জামান তালুকদার। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি, সাংবাদিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের প্রতিনিধি অংশ নেন।


Top
error: Content is protected !!