আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে পুত্রের হাতে মা খুন

Tangail-Gopalpur-Photo. 30.03.2015 (1) Tangail-Gopalpur-Photo. 30.03.2015 (2)

’আমি মাকে খুন করেছি, আমাকে পুলিশে দিন, আমি জেল খানায় থাকবো’

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুরে উন্মাদ পুত্রের হাতে মা খুন হওয়ার ঘটনা হয়েছে। আজ সোমবার উপজেলার চতিলা জোতবাগল গ্রামে এঘটনা ঘটে। পুলিশ ঘাতক পুত্রকে আটক করে আদালতে সোপর্দ করেছে।
গোপালপুর থানা পুলিশ ও এলাকাবাসি জানায়, নগদাশিমলা ইউনিয়নের চতিলা জোতবাগল গ্রামের মো. নুরুল ইসলামের পুত্র আশরাফুল ইসলাম (১৮) গত বছর চতিলা মাদরাসা হতে জিপিএ-৫পেয়ে দাখিল পাশ করে। পরে সে গোপালপুর দারুল উলুম কামিল মাদরাসায় আলিমে ভর্তি হয়। দাখিল পাশের পর হতেই সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। তার পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন স্থানে চিকিৎসা প্রদান করে। গত সপ্তাহে তাকে বাড়ি আনলে সে আবারো পাগলামি শুরু করে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে তার মা জমিলা বেগম (৪০) রান্না করতে গেলে পেছন থেকে ভারি কাঠের খন্ড দিয়ে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
এসময় উন্মাদ পুত্র আশরাফুল ইসলাম চিৎকার করে বলতে থাকে ’আমি মাকে খুন করেছি, আমাকে পুলিশে দিন, আমি জেল খানায় থাকবো’।
পরে আশপাশের লোকজন ঘাতক আশরাফুল ইসলামকে আটক করে ও তার মা নিহত জমিলা বেগমকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে গোপালপুর থানার এসআই মো. জহিরুল হকের নেতৃত্বে গোপালপুর থানা পুলিশের একটিদল ঘাতক আশরাফুল ইসলামকে আটক করে এবং নিহত জমিলা বেগমের লাশ থানায় নিয়ে আসে।
গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম আজ সোমবার সন্ধ্যায় জানান, ঘাতক পুত্রকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনায় হত্যা মামলাসহ লাশ ময়না তদন্তের জন্য লাশ টাঙ্গাইল মর্গে পাঠানোর প্রক্রিয়া অব্যহৃত আছে।


Top
error: Content is protected !!