আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মধুপুরে ২১৮লিটার মদসহ দুই নারী আটক

News Pic(01)

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের মধুপুরে ২১৮লিটার বাংলা মদসহ দুই নারীকে আটক করেছে মধুপুর থানা পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার আউশনারা ইউনিয়নের মোটেরবাজারের কোদালিয়া এলাকায় মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম’র নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ ওই মদসহ তাদের আটক করে।
আটককৃতরা হলেন, জনৈক মৃত মৃনাল ঋষির স্ত্রী কিরণ ঋষি(৫০) এবং তার মেয়ে দিপালী ঋষি(২৬)।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার মৃত মৃনাল ঋষির বাড়ির দুই ঘরের মেঝে খুঁড়ে ২০০ লিটার কাঁচা মদ এবং প্যাকেট করা ১৮লিটার মদ উদ্ধার করা হয়। এসময় বাংলা মদ উৎপাদন এবং বিক্রি করার দায়ে মা-মেয়েকে আটক করা হয়।
এ উদ্ধার কাজ শেষে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেবেকা সুলতানা।
থানায় মামলার প্রক্রিয়া চলছে।

News Pic(02)


Top
error: Content is protected !!