আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুর হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহ নিয়ে অনিয়ম

Photo-Gopalpur Hospital 08.01.2015  (5)

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের গোপালপুর হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহে প্রতিদিন অনিয়ম করে যাচ্ছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেহেদী এন্টারপ্রাইজ। সরজমিনে গিয়ে দেখা যায় অপরিচ্ছ রান্না ঘর এবং খাদ্য তালিকায় খাসির মাংস, মাছ, ডাল, ডিম, সবজি, দুধ দেয়ার কথা থাকলেও নাম মাত্র কিছু নাস্তা, পোলট্রি মুরগির মাংশ আর ভাত দিয়েই কিছু সংখ্যক রোগিদের খাদ্য দেয়া হচ্ছে।

উপজেলার বীরনলহরা গ্রামের সিরাজ মিয়া (৮০) শ্বাসকষ্ট জনিত রোগে বেশ কিছু দিন যাবত ভর্তি আছেন। তিনি জানান ’ আল্লাহ যেন এই হসপিটালে কাউরে না আনে, সর্বদাই অবহেলা এই হসপিটালে। সকালে একটা পাউরুটি আর কলা, দুপুরে পানি মেশানো ডাল আর মোটা ভাত। যা মুখে দেয়ার উপায় নাই’।

মোমিনপুর গ্রামের পেট ব্যথা নিয়ে ভর্তি হওয়া রোগি মমতা বেগম আক্ষেপ নিয়ে বলেন ’আজ তিন দিন পর সকালে একটা পাউরুটি আর কলা দিছে, খাতায় আমার নাম উঠেনি বলে দুপুরে খাবার দেয়নি। দু’দিন আগে একই ওয়ার্ডে ভর্তি হওয়া বরুরিয়া বেতবাড়ী গ্রামের আম্বিয়া বলেন খাবারের তালিকায় ডিম, পাউরুটি, কলা, সবজি, মাছ, মাংস, দুধ দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়না।

এ বিষয়ে বারবার যোগাযোগ করেও ঠিকাদারী প্রতিষ্ঠান মেহেদী এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী লিয়াকত আলীকে পাওয়া যায়নি। অভিযোগ আছে উপর মহলের তদারকিতে এই ঠিকাদারী প্রতিষ্ঠান বারবার হাসপাতালে রোগীদের খাদ্য সরবরাহের দায়িত্ব পেয়ে যাচ্ছে।

Photo-Gopalpur Hospital 08.01.2015  (3)


Top
error: Content is protected !!