আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ভ্রাম্যমান আদালতের ৫০হাজার টাকা জরিমানা আদায়

images

নিজস্ব প্রতিবেদক:
গোপালপুর উপজেলায় অবৈধভাবে ঝিনাইনদী থেকৈ বালু উত্তোলন করায় গত রবিবার মো. বাবর আলী (৩০) নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। বাবর আলী ভূঞাপুর উপজেলার বাগবাড়ি গ্রামের হাজী নূরুল ইসলামের পুত্র।
গোপালপুর থানার সেকেন্ড অফিসার সুমন চন্দ্র রায় জানান, বাবর আলী গোপালপুরের বড়শিলা বাজার এলাকায় ঝিনাই নদী থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিল। সংবাদ পেয়ে গোপালপুর থানার এসআই আব্দুল হান্নানের নেতুত্বে একদল তাকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে গোপালপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সানোয়ার হোসেন বাবর আলীকে ৫০হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩মাসের কারাদন্ড প্রদান করেন। বাবার আলী উক্ত টাকা নগদ পরিশোধ করে ছাড়া পান।


Top
error: Content is protected !!