আজ || বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
শিরোনাম :
  গোপালপুরের সেই বাড়িতে দুর্ধষ চুরি, এলাকায় আতঙ্ক       গোপালপুরে লবণের সঙ্গে নেশাজাতীয় দ্রব্য; শিশুসহ একই পরিবারের ৭ জন হাসপাতালে       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে ৪ বছরের শিশু ধর্ষন; আসামী গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

Photo0205

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের গোপালপুরে এক রেলওয়ে কর্মকর্তা কর্তৃক সাড়ে ৪বছরের শিশু ধর্ষিত হওয়ার ঘটনার ৯দিন অতিবাহিত হওয়ার পরও ধর্ষক গ্রেপ্তার না হওয়ায় মামলার ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসি। ধর্ষককে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে গতকাল সোমবার যৌথ ভাবে বিক্ষোভ সমাবেশ করেছে গোপালপুরের তালিম ও মহিলা শিশু এবং নারী নির্যাতন প্রতিরোধ কমিটি।
দুপুরের দিকে পৌরশহরের নন্দনপুর এলাকা থেকে এক বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সানোয়ার হোসেন ও মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম তাদেরকে ন্যায় বিচারের আশ্বাস দেন।
পরে সংক্ষিপ্ত সমাবেশে তালিম সংগঠনের নেত্রী নিলুফা ইয়াসমিন শরিফা, পারুল বেগম, নাজমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা, সাড়ে ৪বছরের শিশু ধর্ষনকারি গোপালপুর পৌরশহরের সূতী লাঙ্গলজোড়া গ্রামের মৃত সোনউল্লাহ মুন্সির ছেলে অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মোঃ হাছেন আলী (৬৫) কে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।


Top
error: Content is protected !!