আজ || শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলা পরিকল্পনার অভিযোগ অস্বীকার করলেন নাফিস

যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার হওয়া বাংলাদেশি যুবক কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিস আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। বার্তা সংস্থা এএফপি অন লাইনের এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। মঙ্গলবার নাফিসকে নিউ ইয়র্কের ব্রুকলিন ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। শুনানিতে তিনি নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ উড়িয়ে দেয়ার পরিকল্পনাসহ সব অভিযোগ অস্বীকার করেন। এদিন জামিনের আবেদন নাকচ করে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের কনসুলার মিনিস্টার শামসুল হক এবং নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কনসাল শাহেদুল ইসলাম শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন। ফেডারেল কোর্টের মুখপাত্র রবার্ট নারডোজা জানান, গ্র্যান্ড জুরি নাফিসের বিরুদ্ধে বিচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত দেয়ায় মঙ্গলবার তাকে ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। বিচারক ক্যারল ব্যাগলে আমন শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে কাজী নাফিসকে কারাগারে পাঠাতে বলেন এবং ৯ জানুয়ারি মামলার পরবর্তী দিন রাখেন। গত ১৭ অক্টোবর কথিত ‘স্টিং অপারেশনের’ মাধ্যমে নাফিসকে গ্রেফতার করে নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআই। তারা জানায়, এই বাংলাদেশি যুবক এক হাজার পাউন্ড বিস্ফোরক দিয়ে ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার ভ্যানে ‘সত্যিকারের বিস্ফোরক’ না থাকায় সেটি আর ফাটেনি।


Top