আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


পাচার করা অর্থ দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন

বাংলাদেশ টাইমস ডেস্কঃ খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ দেশে ফেরত আনা হয়েছে, বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।

তিনি জানান, সিঙ্গাপুরে পাচার করা ২০ লাখ ৪১ হাজার সিঙ্গাপুরি ডলার এবং নয় লাখ ৩৬ হাজার মার্কিন ডলার ফেরত আনা হয়েছে। বর্তমানে এ অর্থ সোনালী ব্যাংকের রমনা করপোরেট শাখায় দুদকের একটি হিসাবে রয়েছে।

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর পাচার করা অর্থ দেশে ফেরত এনেছে দুর্নীতি দমন কমিশন।

পাচার করা অর্থ দুদকের উদ্যোগে ফেরত আনার ঘটনা এটাই প্রথম বলেও জানান গোলাম রহমান।

চারদলীয় জোট সরকারের আমলে কোকো অবৈধভাবে সিঙ্গাপুরের ইউনাইটেড ওভারসিজ ব্যাংকে বাংলাদেশি মুদ্রায় পাচার করেন বলে একটি বিশেষ আদালত। এ কারণে তাকে সাজাও দেয়া হয়েছে।

[বাংলাদেশ টাইমস/এমএন/ঢাকা]


Top