আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


৬০ বোতল চোলাই মদ সহ গ্রেফতার ৩ বাঙ্গালী

সোমবার সকালে কুয়েতের আহমাদি এলাকা থেকে ৬০ বোতল চোলাই মদসহ ৩ বাংলাদেশী নাগরিককে গ্রেপ্তার করা বরেছে সে দেশের পুলিশ।

পুলিশ জানায় তারা ঐ এলাকায় টহলদান কালে সন্দেহজনক গতিবিধির কারণে অভিযুক্ত তিন ব্যক্তিকে দাঁড় করিয়ে তল্লাশী চালায়। তাদের কাছ থেকে স্থানীয়ভাবে প্রস্তুতকৃত ৬০ বোতল চোলাই মদ উদ্ধার করে টহল পুলিশ। এগুলো তারা চোরাই বাজারে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিল বলে জবানবন্দিতে জানায়।

এ খবর দিয়েছে অনলাইন অ্যারাব টাইমস। এ ঘটনায় স্থানীয় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বিচারের পর তাদের সাজার মেয়াদ জানানো হবে। অভিযুক্ত ওই তিন ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে কিনা সে ব্যাপারে প্রাথমিকভাবে কিছু জানা যায়নি।


Top