আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ঢাকার মাঠে খেলবে বার্সা!

undefined

 

একটি প্রীতি ম্যাচ খেলতে আগামী আগস্টে ঢাকায় আসছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এ কথা জানিয়েছে।

প্রায় দু্’বছর আগে লিওনেল মেসির আর্জেন্টিনা দল ঢাকায় নাইজেরিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়ে তাতে ব্যাপক সাড়া পেয়েছিল।

বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘স্প্যানিশ ক্লাবটির সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা বাংলাদেশে খেলতে রাজি আছে।’

মেসি-জাভিদের বাংলাদেশে আনতে হলে বড় ধরনের খরচ করতে হবে বাফুফেকে। ম্যাচ খেলার জন্য ৩ মিলিয়ন ইউরো (৪ মিলিয়ন ডলার) চেয়েছে ক্লাবটি। বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ কোটি টাকা।

কাজী সালাউদ্দিন বলেন, ‘সব কিছু ঠিকঠাক থাকলে আগামী আগস্টের যেকোনো সময় তারা বাংলাদেশে আসতে পারে। সেসময় ক্লাবটি এশিয়া সফরে থাকবে।’

বাফুফের জেনারেল সেক্রেটারি আবু নাঈম সোহাগ জানিয়েছেন, কর্তৃপক্ষ অন্য দিকগুলোর সাথে একটা শক্ত প্রতিপক্ষও খুঁজছে, যারা কাতালন ক্লাবটির সাথে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে।


Top