আজ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ধাওয়া-পাল্টা ধাওয়ায় চলছে সিলেটের হরতাল

 

পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর ও ঝটিকা মিছিলের মধ্য দিয়ে বৃহস্পতিবার সিলেটে চলছে জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আটক শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বুধবার সমাবেশ করতে না দেয়ায় বৃহস্পতিবার দেশব্যাপী এ হরতাল পালন করছে জামায়াত।

প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নগরীর মদিনামার্কেট এলাকায় একটি ট্রাক ভাঙচুরের মধ্য দিয়ে হরতাল শুরু করে শিবিরকর্মীরা।

এদিকে রিকাবীবাজারে মদনমোহন কলেজ এলাকায় ঝটিকা মিছিল বের করলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

এছাড়াও নগরীর শিবগঞ্জ দাদাপীর মোকাম রোড, সুবহানীঘাট, শাহপরাণ, আখালিয়া নবাবী মসজিদ, সুবিদবাজার, দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টসহ কয়েকটিস্থানে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করে জামায়াত-শিবির কর্মীরা।

হরতালের কারণে নগরীর দোকানপাট বন্ধ রয়েছে। নগরীতে দু’একটি রিক্সা চলাচল করতে দেখা গেলেও ভোরে নগরীর কদমতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন নাইটকোচগুলো ভোরেই নিরাপদে সিলেট এসে পৌঁছেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে হরতাল সমর্থনে জামায়াত-শিবিরকর্মীরা রাস্তায় বিক্ষিপ্তভাবে চোরাগোপ্তা পিকেটিং, ভাঙচুরের চেষ্টা করছে বলে সংশ্লিষ্ঠ সূত্র জানায়। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা পিকেটিংয়ে নামলেও পুলিশ আসামাত্রই দ্রুত পালিয়ে যায়। নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে ভোর থেকে নগরীর বিভিন্ন মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সিলেটের বিভিন্ন উপজেলায়ও হরতাল পালন করছে জামায়াত-শিবিরকর্মীরা। তবে এখনো কোথাও কোনো হামলা, ভাঙচুরের ঘটনা ঘটেনি বলে সিলেট জেলা পুলিশ সূত্র জানিয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের শীর্ষ নেতাদের মুক্তি, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালসহ কয়েকটি দাবিতে সারা দেশে বুধবার বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী।

বুধবারের বিক্ষোভের অনুমতি না দেয়ায় সারা দেশে বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করে জামায়াতে ইসলামী।


Top