আজ || রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


ঢাবি ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ

undefined

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশটাইমস.নেট

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ১১টি ককটেল বিস্ফোরণ ঘটেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে ভিসি চত্বর, পলাশী ও নীলক্ষেত এলাকায় ককটেলগুলোর বিস্কোরণ ঘটে।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মহিদুল হাসান হিরুর নেতৃত্বে ছাত্রদলের একটি মিছিল সকালে পলাশী থেকে শুরু করে নীলক্ষেত হয়ে জহুরুল হক হলের সামনে এসে শেষ হয়।

মিছিলে পুলিশ প্রথমে বাধা না দিলেও পরে বাধা দেয়। খরব পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে যায়। এর আগেই ছাত্রদলের নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে উত্তেজনা বিরাজ করছে।আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি থমথমে।

 

[বাংলাদেশটাইমস.নেট /রঞ্জিত সরকার/ ঢাকা]


Top