আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


বেলের শতকে ইংল্যান্ডের জয়

130127-eangland
শেষ ম্যাচে বেলের শতকে জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ড-ভারত মধ্যকার পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে সাত উইকেটে জয় পেয়েছে সফরকারী ইংল্যান্ড। তবে ৩-২ এগিয়ে সিরিজ জিতল ভারত। রবিবার হিমাচল ক্রিকেট স্টেডিয়ামে ভারতের দেওয়া ২২৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪৭.২ ওভারে তিন উইকেট হারিয়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছে যায়

কুকের দল। সিরিজ হাতছাড়া হওয়ার পর শেষ ম্যাচে খেলতে নেমে অতি সহজে জয় পায় ইংল্যান্ড। ইনিংসের শুরুতেই অ্যালিস্টার কুক এবং ইয়ান বেল জুটি ৫৩ রানে পৌঁছায়। ৪০ বলে ২২ রান করে কুক সাজঘরে ফিরে যাওয়ার পর মাত্র ছয় রান করেই মাঠ ছাড়েন পিটারসেন। এরপর দলীয় ১৪৩ রানের সময় রুট ৩১ রান করে জাদেজার বলে বোল্ড হন। কিন্তু ইয়ান বেল ও মরগান জুটি জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন। বেল ১৪৩ বলে অপরাজিত ১১৩ রান ও মরগান ৪০ বলে অপরাজিত ৪০ রান করেন।
শামি আহমেদ, ইশান্ত এবং জাদেজা একটি বরে উইকেট পান।

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে ৪৯.৪ ওভারে সব উইকেট হারিয়ে ২২৬ রান করে ধোনির দল।
ব্যাট করতে নেমে ১৩ রানেই দুই উইকেট হারায় ভারত। ধারাবাহিক উইকেট পতনে ২১ ওভারে ৭৯ রানে পাঁচটি উইকেট চলে যায় ভারতের।এরপর সুরেশ রায়না এবং রবীন্দ্র জাদেজার জুটিতে ১৫৭ রানে পৌঁছায় তারা। ব্যক্তিগত ৬৫ বলে ৩৯ রান করে জাদেজা সাজঘরে ফিরে যাওয়ার পর দলীয় ১৭৭ রানে ৯৮ বলে ৮৩ রান করে ওয়াকেসের বলে ইয়ান বেলের হাতে ক্যাচ আউট হন সুরেশ রায়না। দলের পক্ষে তিনিই সর্বোচ্চ রান করেন।
শেষ দিকে ভূবনেশ্বর কুমার ৩০ বলে ৩১ রান করেন। এছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেনি।
ইংল্যান্ডের বোলার ব্রেসনানের চার উইকেট ছাড়াও ফিন এবং ট্রেডওয়েল দুটি করে উইকেট পান।

ফলাফল: ৩-২ সিরিজ জয় ভারতের।
ম্যাচ সেরা: ইয়ান বেল (ইংল্যান্ড)।
সিরিজ সেরা: সুরেশ রায়না (ভারত)

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!