আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মির্জা ফখরুল ইসলামকে নতুন মামলায় গ্রেফতার না দেখাতে হাইকোর্টের নির্দেশ

Fukrul 31NN

যথাযথ আইনি প্রক্রিয়া ছাড়া বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আগামী দুই মাসের মধ্যে নতুন কোনো মামলায় গ্রেফতার এবং হয়রানি না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রোববার রিটটির শুনানি শেষে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এবং বিচারপতি এবিএম আলতাফ হোসেনের বেঞ্চ এ নির্দেশ দেন।
একই সঙ্গে আদালত জামিন পাওয়ার পর যথাযথ ইস্যু করা গ্রেফতারি পরোয়ানা এবং আইনের যথাযথ বিধান ছাড়া মির্জা ফখরুলকে গ্রেফতার না করার নির্দেশ কেন দেয়া হবে না, মর্মে দুই সপ্তাহের রুল জারি করেছেন।
রিটে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের গোয়েন্দা বিভাগ, বিশেষ শাখার অতিরিক্ত মহাপরিদর্শক, সিআইডির অতিরিক্ত মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, মুখ্য মহানগর হাকিমের আদালতের ডিসি (প্রসিউশন), ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার, ঢাকার আইজি (প্রিজন), লালবাগ ও উত্তরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার, গাজীপুরের এসপিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।
এর আগে ২০ জানুয়ারি  মির্জা ফখরুলের পক্ষে আইনজীবী মো. সগীর হোসেন লিওন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন।
রোববার আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক ও মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এমকে রহমান।
রফিক উল হক বলেন, “নতুন করে কোনো মামলায় যাতে মির্জা ফখরুলকে শোন অ্যারেস্ট দেখানো না হয় সে বিষয়ে নির্দেশ দিয়েছেন আদালত।”
গত ২ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে দুটি মামলায় জামিন দেয় হাইকোর্ট। কিন্তু এরপর আবার নতুন করে দুটি মামলায় গ্রেফতার দেখিয়ে আটক করে রাখে।


Top