আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


মঙ্গলবার কুষ্টিয়ায় সকাল-সন্ধ্যা হরতাল

130121-kushtia-bnp-lea
পুলিশের ওপর হামলা ও সরকারী কাজে বাঁধা দেয়ার অভিযোগে পুলিশের দায়েরকৃত মামলায় কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলায় মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। জানা গেছে, সম্প্রতি, হরতাল পূর্ববর্তী একটি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে

পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিএনপি নেতাকরর্মীদের। এ ব্যাপারে ও জেলা বিএনপি সভাপতি সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাবউদ্দিনকে আসামী করে একটি মামলা হয়।

পরে হাইকোর্ট থেকে জামিন নেন উক্ত আসামীরা। হাইকোর্টের নির্দেশে নিম্ন আদালতে হাজির হলে এদেরকে জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেয় আদালত। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে।

এ ঘটনাকে কেন্দ্র করে শহরের প্রাণ কেন্দ্র মজমপুর বেলগেট বন্ধ করে যান চলাচল বন্ধ করে দেয়া হয়। পরে র‌্যাব ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!