আজ || বুধবার, ২৪ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


ইডেন কলেজে এসিড নিক্ষেপঃ মনির’কে ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ

ইডেন কলেজের ছাত্রী শারমিন আক্তার আঁখির ওপর এসিড ছুড়ে মারার মামলার প্রধান আসামি মনির উদ্দিনকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার ফৌজদারি এক আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এএইচএম  শামসুদ্দিন ও বিচারপতি মাহমুদুল হকের বেঞ্চ এ নির্দেশ দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আদালতে আবেদনটি দায়ের করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।

তিনি জানান, আঁখির ওপর এসিড হামলার পর তার ভাই মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু এখন পর্যন্ত  মনিরকে গ্রেফতার করা হয়নি। তাই আদালতে মনিরকে গ্রেফতার চেয়ে ও বিবাদীদের নিষ্ক্রিয়তা চেয়ে আবেদন করা হয়।

মনজিল মোরসেদ জানান, আসামি মনিরকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়াও ফৌজদারি কার্যবিধি অনুযায়ী দায়িত্বপালনে পুলিশকে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে আদালত রুল জারি করেছেন।

১৫ দিনের মধ্যে পুলিশের মহাপরিদর্শক, ঢাকা জেলা প্রশাসক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার ও বংশালের ওসিকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!