আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


মন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের আন্দোলন স্থগিত

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সাথে প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর তিন মাসের জন্য আন্দোলন ও আমরণ অনশন স্থগিত করেছেন এমপিও ভুক্তির দাবিতে আন্দোলনরত শিক্ষকরা।

শুক্রবার বিকেল ৩টায় আন্দোলনরত শিক্ষকদের ১৩ জন প্রতিনিধির সাথে আলোচনায় বসেন শিক্ষামন্ত্রী।

বৈঠকস্থল থেকে পরিবর্তন ডটকম এর প্রতিবেদক ওমর ফারুক জানান, শিক্ষকরা জানিয়েছেন যে মন্ত্রীর আশ্বাসের ভিত্তিতেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।

সকল স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির দাবিতে ৭ জানুয়ারি থেকে আন্দোলন করে আসছেন ননএমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।

প্রথম দিন থেকেই তাদের আন্দোলনে বাধা দিয়ে আসছে পুলিশ। বেশ কয়েকদিন শিক্ষকদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। আন্দোলন দমাতে শিক্ষকদের উপর ক্ষতিকর পিপার স্প্রে ব্যবহার করেছে পুলিশ।

যদিও স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর শুক্রবার চাঁদপুরে এক সভায় দাবি করেছেন, আন্তর্জাতিক কনভেশনে অনুমোদিত যেসব উপকরণ ব্যবহার করা হয়ে থাকে পিপার স্প্রে সেগুলোর একটি।


Top