আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


২৪ ঘণ্টার মধ্যে তরল গ্যাস ছোড়া বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী

undefined

২৪ ঘণ্টার মধ্যে তরল গ্যাস ছোড়া বন্ধে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। এতে পুলিশকে এ ধরনের গ্যাস ছোড়া বন্ধের অনুরোধ জানানো হয়।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক ও র্যাবের মহাপরিচালকের প্রতি এ নোটিশ পাঠানো হয়।
সুপ্রিম কোর্টের আইনজীবী এখলাছ উদ্দিন ভূইয়া এ আইনি নোটিশ পাঠান। পরে তিনি সাংবাদিকদের জানান, আজ রেজিস্ট্রি ডাকযোগে নোটিশ পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়, কিছুদিন যাবত্ লক্ষ্য করা যাচ্ছে, সরকারবিরোধী বিভিন্ন সমাবেশ এমনকি পেশাজীবী শিক্ষকদের ওপর ‘পিপার স্প্রে’ নামের ক্ষতিকর এক ধরনের তরল গ্যাস ছোড়া হচ্ছে।
লস অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে ১৯৯০ সাল থেকে ১৯৯৫ সালের মধ্যে এ গ্যাসের প্রতিক্রিয়ার ঘটা ৬১টি মৃত্যুর উদাহরণ দেওয়া হয়েছে। এর মধ্যে পুলিশের পিপার ছোড়ার ঘটনা রয়েছে। পিপার স্প্রের কারণে ক্যানসার হতে পারে বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এক গবেষণায় বলা হয়েছে। লিগ্যাল নোটিশ প্রদানের ২৪ ঘণ্টার মধ্যে এই গ্যাস প্রয়োগ বন্ধের অনুরোধ জানানো হয়, অন্যথায় হাইকোর্টে রিট আবেদন করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।


Top