আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


আরও ১ মামলায় গ্রেপ্তার ফখরুল, ১০ দিনের রিমান্ড আবেদন

130115-fakhrul

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আরও একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পল্টন থানার ১৩(১২) ১২ নম্বর মামলায় পুলিশ নতুন করে এই গ্রেপ্তার দেখায়। দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের এ মামলায় তাকে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেছেন মামলার তদন্ত কর্মকর্তা। নতুন মামলায় গ্রেপ্তার ও রিমান্ড আবেদনের বিষয়টি

সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ট জিআরও মো. গাফ্ফার। তবে এই মামলার রিমান্ড শুনানি কবে হবে এই বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাজধানীর সূত্রাপুর থানার ৭(১২)১২ নম্বর মামলায় জামিন পেয়েছিলেন ফখরুল। কিন্তু একই দিনে শুনানি হওয়া মতিঝিল থানার ১৫(১২)১২ নম্বর মামলায় জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় জেলহাজত থেকে মুক্ত হতে পারেননি তিনি।

গত ৮ জানুয়ারি মামলা দুটিতে মির্জা ফখরুলকে ১৭ দিনের রিমান্ডে নেয়ার জন্য সিএমএম আদালতে আবেদন করে পুলিশ। কিন্তু শুনানি শেষে রিমান্ড ও জামিন উভয় আবেদনই নামঞ্জুর করেন সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট।

গত ২ জানুয়ারি হাইকোর্ট পল্টন ও শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় হাইকোর্ট ফখরুলকে ৬ মাসের অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করায় পরেরদিন তার মুক্তির সম্ভাবনা দেখা দেয়। কিন্তু পরের দিনই (বৃহস্পতিবার) তাকে এই দুইটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

গত ১০ ডিসেম্বর মির্জা ফখরুলকে পল্টন ও শেরেবাংলা নগর থানার পৃথক দুই মামলায় গ্রেপ্তারের পরদিন ১১ ডিসেম্বর সিএমএম আদালত তার রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।

উল্লেখ্য, মির্জা ফখরুলকে চলতি বছরের প্রথম ভাগে হরতালে গাড়ি পোড়ানোর আরেকটি মামলায়ও এর আগে কারাগারে যেতে হয়েছিল।


Top