আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


রাজধানীতে জামায়াত শিবিরের তাণ্ডব পথচারী সহ আহত ত্রিশ

পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষে আজ সোমবার বিকেলে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মতিঝিল এলাকা। সংঘর্ষ চলাকালে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা বাস, পুলিশের ভ্যান, কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেন। ভয়াবহ আকারে যানবাহনও ভাঙচুর করে।
পুলিশ লাঠিপেটা করে ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশের সদস্যসহ ত্রিশ জন আহত হয়।

একই ভাবে কুষ্টিয়া ও বগুড়াতেও পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে।

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীসহ দলের শীর্ষস্থানীয় নয়জন নেতা ও কারাগারে আটক সব রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তির দাবিতে গতকাল আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিল জামায়াতে ইসলামী। ওই ঘোষণা অনুযায়ী আজ বিকেলে তারা বিক্ষোভ মিছিল করে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় জড়িত জামায়াত শিবিরের বিশ নেতা কর্মীকে পুলিশ গ্রেপ্তার করে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে যুদ্ধ অপরাধীদের বিচার বাধাগ্রস্থ করতে আর সরকারকে তাদের বাহু শক্তি দেখাতে জামায়াত এই ধ্বংস যজ্ঞ চালায়।


Top