আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ট্রাইব্যুনালে ক্ষমা চাইলেন সুরঞ্জিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত ক্ষমা প্রার্থনা করেছেন। আজ সকালে তার পক্ষে আইনজীবী ক্ষমা প্রার্থনার বিষয়টি ট্রাইব্যুনালে উপস্থাপন করেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিষয়ে মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগে এর আগে তাকে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়। এর লিখিত জবাবে ক্ষমা প্রার্থনা করেন সুরঞ্জিত সেনগুপ্ত।
ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে আইনজীবী আব্দুল বাসেত মজুমদার লিখিত জবাবে ক্ষমা প্রার্থনা করে শুনানির জন্য সময় প্রার্থনা করেন। এ বিষয়ে শুনানির জন্য ২২শে জানুয়ারি তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

লিখিত জবাব দাখিলের পর সুরঞ্জিত সেনগুপ্তের আইনজীবী আব্দুল বাসেত মজুমদার সাংবাদিকদের বলেন, আদালত অবমাননার ব্যাখ্যার জবাবে ক্ষমা প্রার্থনা করে শুনানরি জন্য সময় আবেদন করেছি। আদালত পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে দিয়েছেন। তিনি বলেন, সুরঞ্জিত সেনগুপ্ত একজন আইনজীবী। একজন মুক্তিযোদ্ধা হিসেবে বিচারিক বিষয়ে আগ্রহ থাকতেই পারে, তবে তিনি ট্রাইব্যুনালের উপর প্রভাব ফেলতে কোন বক্তব্য দেননি। বিচারাধীন বিষয়ে ট্রাইব্যুনালকে প্রভাবিত করার কোন উদ্দেশ্য ছিল না তার বক্তব্যে। তাই তার পক্ষে ক্ষমা প্রার্থনা করে ট্রাইব্যুনালে লিখিত জবাব দাখিল করেছি।

উল্লেখ্য বিচারিক বিষয়ে মন্তব্য করায় গত ২৪শে ডিসেম্বর ট্রাইব্যুনাল-২ স্বপ্রণোদিত হয়ে সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধে রুল জারি করেন।

[বাংলাদেশটাইমস.নেট/রঞ্জিত সরকার/ ঢাকা]


Top