আজ || মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ইসরায়েল পশ্চিম তট থেকে তাঁবু বিক্ষোভকারিদের উচ্ছেদ

ইসরায়েলি পুলিশ পশ্চিম তীরে তাঁবু স্থাপনকারি ফিলিস্তিনি ও আন্তর্জাতিক সক্রিয়বাদিদের উচ্ছেদ করেছে। সূত্র-বিবিসি

খবরে বলা হয় ইহুদি বসতি মালে আদুমিন ও জেরুজালেমের মধ্যবর্তী স্থানে সক্রিয়বাদিরা প্রায় ২০টি তাঁবু  খাটিয়েছিল। ইসরায়েল ওই এলাকায় নতুন করে বসতি নির্মাণের পরিকল্পনা করছে।

ইসরালেলি সুপ্রিম কোর্ট শুক্রবারে নির্দেশ দেয় যে তাঁবুতে বসবাস ছয় দিন পয্যন্ত চলতে পারে।

ফিলিস্তিনিরা আশংকা করছে যে ওই স্থানে বসতি স্থাপন ভবিষ্যত প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠ ঝুকিপূর্ণ হতে পারে।

এদিকে, ফিলিস্তিনি সক্রিয়বাদিদের পক্ষ থেকে বলা হয়েছে যে ওই উচ্ছেদ অভিযানে ছয় ব্যক্তি আহত হয়েছে এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তবে ইসরায়েলি পুলিশ মুখপাত্র মিকি রোজেনফিল্ড বলেছেন ওই অভিযানে কেউ আহত হয় নি।

সক্রিয়বাদিরা বলেছে তারা ওই স্থানে একটি গ্রাম নির্মাণ করতে চেয়েছিল।


Top