আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালন

ডেক্স নিউজ :

“সমবায়ে গড়ছি দেশ, ম্মার্ট হবে বাংলাদেশ” প্রতিপাদ্যে টাঙ্গাইলের গোপালপুরে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়।

শনিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে পতাকা উত্তোলন ও বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসফিয়া সিরাতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলাম, সাংবাদিক সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম তালুকদার প্রমুখ।

এসময়  উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাতটি সমবায় প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট বিতরণ করা হয়।


Top