আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে বৃক্ষ উৎসবে গাছের চারা বিতরণ

কে এম মিঠু, গোপালপুর
টাঙ্গাইলের গোপালপুরে বৃক্ষ উৎসব কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী  অফিসার আসফিয়া সিরাত।

বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মাশতুরা আমীনা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর রেজাউল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এবং আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমেন, ওসি (তদন্ত) মামুন ভূঁঞা, গোপালপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মানিকুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শামীমা ইয়াসমীন, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন, হেমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান হীরা।

উপস্থিত ছিলেন ঝাওয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান, হাদিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিলকিস জাহানসহ সরকারি কর্মকর্তা ও স্কুল কলেজের প্রধানগন। পরে উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে ৫ হাজার বৃক্ষ চারা বিতরণ করেন।


Top