আজ || শুক্রবার, ১০ জুলাই ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম    
 


গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারকে বিদায় সংবর্ধনা

কে এম মিঠু, গোপালপুর :
টাঙ্গাইলের গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. পারভেজ মল্লিককে বদলীজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে গোপালপুর প্রেসক্লাব। সোমবার রাতে প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়।

প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনূছ ইসলাম তালুকদার ঠান্ডু।

ক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসলাম হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মাসতুরা আমেনা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আলমনগর ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেনসহ ক্লাবের কার্যকরী সদস্যগণ।

অনুষ্ঠানে ইউএনও মো. পারভেজ মল্লিককে প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও বিদায় ক্রেস্ট উপহার দেওয়া হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!