আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

কে এম মিঠু, গোপালপুর
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে গোপালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সকালে পৌরশহরের সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের গেইট সংলগ্ন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গোপালপুর শাখা এ মানববন্ধনের আয়োজন করে।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি গোপালপুর শাখার সভাপতি মো. আব্দুল লতিফের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক।

বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি জিএম ফারুক, প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন, নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ডুবাইল আদর্শ গণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউজ্জামান শিকদার বাদল, সূতী ভিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুর রহমান প্রমুখ।

মানববন্ধন উপস্থিত সকলকে ‘আমরা দুর্নীতি করবো না’ বলে শপথবাক্য পাঠ করানো হয়।


Top