আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে জাতীয় চার নেতা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল

কে এম মিঠু, গোপালপুর :
জাতীয় চার নেতার নৃশংস হত্যাকাণ্ডের বিচারের দাবিতে গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল ১০টায় গোপালপুর সরকারি কলেজ ছাত্রলীগ শাখার আয়োজনে কলেজ চত্বরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বাসস্ট্যান্ডে এলাকায় গিয়ে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আলমগীর কবির রানা, ইকবাল হোসাইন, শহর ছাত্রলীগ শাখার আহবায়ক ওমর ফারুক, কলেজ ছাত্রলীগ শাখার আহবায়ক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক কবির হোসেন, মুরাদ, হাবিব, রাসেল, শুভ ও নুর আলম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় চার নেতাকে নির্মম ও নৃশংসভাবে নরপশুরা হত্যা করে। যার ন্যায়বিচার এখনও জাতি দেখেতে পারেনি। আমরা দ্রুত মামলার নিষ্পত্তি ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।


Top