আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


গোপালপুরে সড়ক দুর্ঘটনায় গরু ব্যবসায়ীর মৃত্যু

কে এম মিঠু, গোপালপুর :
গোপালপুরে গরু বহনকারী চলন্ত পিকআপ থেকে পড়ে ফারুক হোসেন (৩৭) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

সে টাঙ্গাইলের সখিপুর উপজেলার ইছাদিঘী গ্রামের কছিম উদ্দিনের ছেলে। শুক্রবার রাতে গোপালপুর উপজেলার রায়ের মাকুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, গরু ব্যবসায়ী ফারুক হোসেন সহযোগী ব্যবসায়ীদের নিয়ে সরিষাবাড়ির পিংনা হাট থেকে ১১টি গরু ক্রয় করেন। পরে, একটি পিকআপে (ঢাকা মেট্রো-ন-১৩-৭৭২৫) গরুগুলো তুলে তিনি পিছনের অংশে বসেন। বাড়ি ফেরার পথে গোপালপুর উপজেলার রায়ের মাকুল্লা এলাকায় পৌছলে হঠাৎ ঝাঁকিতে পিকআপ থেকে তিনি ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে, সহযোগী ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোপালপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবার ও সহযোগী ব্যবসায়ীদের কোনো অভিযোগ না থাকায় বিনাময়না তদন্তে স্বজনদের হাতে লাশ হস্তান্তর করা হয়।


Top