আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে গোপালপুরে মানববন্ধন

কে এম মিঠু, গোপালপুর :
সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবিতে গোপালপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মঙ্গলবার সকালে গোপালপুর থানা মোড় চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন বক্তব্য রাখেন, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শামীম আল মামুন, মো. শাহিন আলম, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র মো. ফয়সাল আহমেদ, করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় ছাত্র মো. আশিক হাসানসহ স্থানীয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা।

বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের কারণে ছাত্ররা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে। মোবাইল গেমস খেলায় লিপ্ত হওয়াসহ এক শিক্ষার্থী আত্মহত্যা করার ঘটনাও ঘটেছে। আমরা সাধারণ শিক্ষার্থীরা অনতিবিলম্বে সকল ধরণের শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি।


Top