আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


খুলনা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা কর্মকর্তা পদে চরমপন্থী!

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চরমপন্থী নেতা মৃণালের সহযোগী কর্তৃক নিরাপত্তা প্রহরীদের মারধর ও তাদের ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় নিরাপত্তা প্রহরী শেখ আলমগীর ও শেখ নুরুল ইসলাম প্রাণে বেঁচে গেছেন।

শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) নাজিমউদ্দিন বাবু মদ্যপ অবস্থায় এ ঘটনা ঘটিয়েছেন। বাবু সম্প্রতি নিহত চরমপন্থী নেতা মৃণালের ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে।

রোববার সকালে নিরাপত্তা প্রহরী শেখ আলমগীর ও শেখ নুরুল ইসলাম ঘটনার বিস্তারিত উল্লেখ করে এবং জীবনের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করেছেন।

এদিকে, নিরাপত্তা তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) কর্তৃক প্রহরীদের মারধর ও গুলিবর্ষণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। তারা অবিলম্বে নিরাপত্তা তত্ত্বাবধায়ক নাজিমউদ্দিন বাবুকে গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ও তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।


Top