আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক

আবারও পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাক হয়েছে। রোববার দুপুর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.mofa.gov.bd/index.php) ঢুকলেই নির্ধারিত পেজের বদলে হ্যাক হওয়া পেজ দেখা যাচ্ছে।

তবে সাইটের মূল হোমপেজে (www.mofa.gov.bd)‘সাইটের মেরামত কাজ চলছে’ বার্তা দেখানো হচ্ছে।

অ্যানোনঘোস্ট (AnonGhost) নামে একটি দল সাইটটি হ্যাক করেছে বলে দাবি করছে। তারা বিশ্বের সব সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে একটি বার্তাও প্রদর্শন করছে।

বার্তার শেষাংশে বলা হয়েছে, ‘আমরা অ্যানোনঘোস্ট, আমরা অসীম, আমরা ক্ষমা করি না, আমরা ভুলে যাই না, আমাদের ভয় কর।’

হ্যাকাররা কোন দেশের তা নিশ্চিত হওয়া না গেলেও পেজের একেবারে নিচে লাল রঙে ‘মৌরিতানিয়া অ্যাটাকার্স’ কথাটি উল্লেখ করা হয়েছে।

এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, “সাইটের মেরামত কাজ চলছে। তাই হোমপেজে গেলেই মেরামতের বার্তা দেখাচ্ছে।”

জানা গেছে, গত কয়েকদিনে বাংলাদেশ, ব্রাজিল ও গ্রিস সরকারের ১১টি গুরুত্বপূর্ণ সাইট হ্যাক করেছে অ্যানোনঘোস্ট। বাংলাদেশের সরকারের হ্যাক হওয়া সাইটগুলোর মধ্যে জাতীয় মহিলা সংস্থার সাইটও (http://www.jms.gov.bd/index.php) রয়েছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!