আজ || বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


ছোট মনির এমপি’র নামে আদালতে মিথ্যা অভিযোগের প্রতিবাদে গোপালপুরে মানববন্ধন

রুবেল আহম্মেদ, নিজস্ব প্রতিবেদক :

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের জাতীয় সংসদ সদস্য ছোট মনিরের নামে মিথ্যা অভিযোগ দায়েরের প্রতিবাদে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলার হাদিরা ইউনিয়নের এইচবি কলেজের উদ্যোগে অনুষ্ঠিত হাদিরা এইচবি কলেজ, হাদিরা হাতেম আলী উচ্চ বিদ্যালয়, হাদিরা ফাযিল মাদ্রাসা, ভাদুরীচর উচ্চ বিদ্যালয়, ভাদুরীচর হাবিবা সাত্তার মহিলা মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ অংশগ্রহণে এক বিশাল মানববন্ধনে, স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরসহ নয়জনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য জনাব ছোট মনির একজন শান্তিপ্রিয় মানুষ। তার সুনামক্ষুন্ন এবং গোপালপুর-ভুঞাপুর উপজেলার উন্নয়নকে বাধাগ্রস্থ করতেই একটি কুচক্রিমহল ইন্দনে আদালতে এই মিথ্যা ও ষড়যন্ত্রমুলক অভিযোগ দায়ের করা হয়েছে। অবিলম্বে এই অভিযোগ প্রত্যাহার করতে হবে।

স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ দাবি করেন, ছাত্রলীগ নামধারী মামলার বাদী জুয়েল উরফে ডেঞ্জার জুয়েল একজন চিহ্নিত মাদক সেবনকারী ও ব্যবসায়ী। বেশ কয়েকবার মাদক মামলায় পুলিশের হাতে গ্রেফতার এবং সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত হওয়ায়, উপজেলা ছাত্রলীগ ইতিপূর্বে তাকে সংগঠন থেকে বহিস্কার করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, হাদিরা এইচবি কলেজের অধ্যক্ষ আবদুল্লাহ আল মামুন, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ও শিমলা জামিরুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, হাদিরা হাতেমআলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফর রহমান, যুবলীগনেতা রোকনুজ্জামান বাদল, ছাত্রলীগনেতা হুমায়ুন কবিরসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকমন্ডলী।


Top