আজ || সোমবার, ২৭ জুলাই ২০২৬
শিরোনাম :
  প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ       গোপালপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ       গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ    
 


প্রচণ্ড ভূমিকম্পে কেঁপেছে দেশ

শনিবার রাত ১০:৪৩ মিনিটে সারাদেশে ভুমিকম্প অনুভুত হয়।ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রাঙামাটি, বান্দরবন, গাজীপুর ও নারায়ণগঞ্জে এ ভূ-কম্পন অনুভূত হয়।

আবহাওয়া অফিস থেকে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জানান বাংলাদেশটাইমসকে জানিয়েছে বাংলাদেশে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর কেন্দ্রস্থল ছিলো রাজধানীর আগারগাঁও আবহাওয়া কেন্দ্র থেকে ৪৩০ কিলোমিটার দক্ষিণপূর্বে মায়ানমারের মনোয়াতে।

ভূমিকম্পের কেন্দ্রস্থলে এর গভীরতা ছিলো ১২৬.৬ কি.মি.।
প্রায় ৫২ কি.মি এলাকা জুড়ে এ ভূমিকম্প অনুভূত হয়েছে

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রাঙামাটি, বান্দরবন, গাজীপুর থেকে আমাদের প্রতিনিধি প্রচণ্ড কাঁপুনির কথা জানিয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় আবাসিক হল থেকে ছাত্ররা ভয়ে রাস্তায় নেমে আসে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আতঙ্কিত হয়ে হল ছেড়ে রাস্তায় নেমে আসে।

চট্টগ্রাম ইপিজেড এলাকায় বাসা থেকে দ্রুত নেমে আসতে গিয়ে একজন আহত।

ক্ষয় ক্ষতি সম্পর্কে বিস্তারিত আসছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!