আজ || বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ১২০০ মিটার অবৈধ চায়না জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস       গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা    
 


মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে বাংলাদেশের দ্বিতীয় জয়

মেয়েদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় খেলাতেও জয় পেয়েছে বাংলাদেশ।  শুক্রবার গ্রুপ ‘বি’-র খেলায় নেপালকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা।  ‘গুয়াংঝু আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে’ টস জিতে সকালে নেপালকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের আঁটোসাটো বোলিংয়ে ১৯ ওভার ৩ বলে ৪৫ রান করেই অলআউট হয়ে যায় নেপালের মেয়েরা।  দলের পক্ষে একমাত্র নারে থাপা (১২) পৌঁছান দুই অংকের ঘরে। আর দ্বিতীয় সর্বোচ্চ ১০ রান আসে অতিরিক্ত থেকে। বাংলাদেশের পক্ষে রুমানা আহমেদ নিয়েছেন দুটি উইকেট।  জবাব দিতে নেমে দশ ওভার তিন বলেই জয় তুলে নেয় বাংলাদেশ। শারমিন আখতার সর্বোচ্চ ২১ রানে এবং রুমানা আহমেদ ৫ রানে অপরাজিত ছিলেন।  বুধবার প্রথম খেলায় স্বাগতিক চীনকে ৬ উইকেট হারিয়ে দারুণ সূচনা করে বাংলাদেশের মেয়েরা। ২৮ অক্টোবর পরের খেলায় বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।


Top