আজ || শুক্রবার, ২৬ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


গোপালপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ক্লোন করা চাঁদাবাজি চক্রের বিরুদ্ধে মামলা

কে এম মিঠু, গোপালপুর :

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব ও গোপালপুর উপজেলা নির্বাহী অফিসারের মোবাইল ক্লোন করে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে প্রতারক চক্রের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা দায়ের হয়েছে। গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীন আজ বৃহস্পতিবার এ মামলা দায়ের করেন।

ওই কমান্ডার মামলায় অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আরিফুর রহমান এবং গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাসের পরিচয় দিয়ে ০১৬৪৩৮২০২৬৯ এবং ০১৭৯৫১৬০৩৪৩ নম্বর থেকে গত মঙ্গলবার ফোন দিয়ে প্রধান মন্ত্রীর দপ্তর থেকে প্রতিজনে আড়াই লক্ষ টাকা অনুদান পাওয়ার খবর দেন। এ টাকা উত্তোলন করতে ভ্যাট বাবদ পঞ্চান্ন হাজার টাকা ০১৮৬৭২১১২০৭ নাম্বারে বিকাশ যোগে পাঠাতে বলেন। ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীন এবং অপর মুক্তিযোদ্ধা আমান উল্লাহ গত বুধবার ওই পরিমান টাকা বিকাশ যোগে পাঠিয়ে দেন। পরে গত বুধবার উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে অনুদানের টাকা নিয়ে  কথা বলতে অফিসে গেলে ইউএনও বিকাশ বিশ্বাস বিস্ময় প্রকাশ করেন।

আজ বৃহস্পতিবার গোপালপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সোবহান তুলা এবং ডেপুটি কমান্ডার মিনহাজ উদ্দীন ঢাকাস্থ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের সচিব আরিফুর রহমানের সাথে তার অফিসে সাক্ষাৎ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ইউএনও বিকাশ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি প্রতারক চক্রের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। এর আগেও গত ২ সেপ্টেম্বর উপজেলা নির্বাহী অফিসারের অফিসিয়াল মোবাইল নাম্বার ক্লোন করে ওই প্রতারক চক্রটি অনেকের নিকট থেকে প্রতারনাপূর্বক চাঁদা আদায় করেনবলে জানান তিনি। এ ব্যাপারে ওসি হাসান আল মামুন জানান, প্রতারক চক্রটিকে পাকড়াও করার জন্য অভিযান চলছে।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!