আজ || বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা       গোপালপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উপজেলা প্রশাসনের জরুরী মিটিং    
 


গোপালপুরের নিখিল হত্যাকান্ডে জড়িত সন্দেহে ভাতিজী জামাই আটক

নিজস্ব সংবাদদাতা  :

Nikhil 01.05 (4)
টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ডুবাইল বাজার এলাকায় গত শনিবার দুপুরে প্রকাশ্যে দিবালোকে নিখিল চন্দ্র জোয়ারদার (৫০) এর হত্যাকান্ডে জড়িত সন্দেহে আরো একজনকে আটক করেছে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার ভোর রাতে এ ঘটনায় জড়িত সন্দেহে নিহত নিখিলের ভাতিজী জামাই গৌতম রুদ্রকে ঢাকার উত্তরা থেকে আটক করা হয়।
এ ব্যাপারে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ডিবি-ওসি) গোলাম মাহফীজুর রহমান জানান, নিহত নিখিল চন্দ্র জোয়ারদার (৫০) এর ভাতিজী স্বর্ণাকে গত ২ বছর পূর্বে বিয়ে করে গৌতম রুদ্র। বিয়ের এক বছরের মাথায় রুদ্র ও স্বর্ণার বিবাহ বিচ্ছেদ ঘটে। বিবাহ বিচ্ছেদের পর থেকেই গৌতম রুদ্র কনে স্বর্ণার চাচা নিখিল চন্দ্র জোয়ারদারকে প্রাণ নাশের হুমকী দিয়ে আসছিল। এ হত্যাকান্ডে আটক গৌতম রুদ্র জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার ভোর রাতে তাকে ঢাকার উত্তরা থেকে আটক করা হয়েছে। আটক রুদ্রের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে নিখিল চন্দ্র জোয়ারদার নিজ বাড়ির সামনে তার ট্রেইলারিং এর দোকানে কাজ করছিলেন। এ সময় একটি মোটরসাইকেল যোগে তিনজন যুবক এসে তাকে দোকান থেকে টেনে বের করে এলোপাথারিভাবে কোপাতে শুরু করে। মাথা ও গলায় কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে হামলাকারীরা সুতী কালিবাড়ী সড়ক দিয়ে পালিয়ে যায়। এ সময় তারা ঘটনাস্থলে একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগের ভেতর কয়েকটি চারটি ককটেল উদ্ধার করা হয়।

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!