আজ || মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


গোপালপুরে হানাদার মুক্ত দিবস পালিত

নিজস্ব সংবাদদাতা :

Photo-Gopalpur-Tangail. 10 Dec.- 2015 (3)

টাঙ্গাইলের গোপালপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে আজ সোমবার পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

সকালে এক বর্ণাঢ্য র‌্যালি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হতে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভার মধ্যে দিয়ে শেষ হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল গোপালপুর শাখার কমান্ডার মো. আব্দুস সোবহান তুলা’র সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহন করেন যুদ্ধকালীন কোম্পানী কমান্ডার এডভোকেট কে এম আব্দুস সালাম, সাবেক থানা কমান্ডার আব্দুল কাদের তালুকদার, যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার তোরাপ আলী শিকদার, মুক্তিযোদ্ধা সমরেন্দ্র নাথ সরকার প্রমুখ।


Top