আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


দেবহাটা মুক্ত দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৬ ডিসেম্বর দেবহাটা মুক্ত দিবস উপলক্ষ্যে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ব্যবস্থাপনায় বৃহষ্পতিবার বিকাল ৪ টায় পারুলিয়া কাসেম পার্ক প্রাঙ্গনে একটি বর্নাঢ্য র‌্যালী ও পরবর্তী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র‌্যালীটি পারুলিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কাসেম পার্কে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিগাঁথা এই দিনটিকে স্মরন করে দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ্ব আব্দুল গনির সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি মুনসুর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এনামুল হক। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু। বক্তব্য রাখেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ গাজী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও উপজেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফফার, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও ্আইনজীবি ইউনুস আলী, বিশিষ্ট মুক্তিযোদ্ধা জামশেদ আলম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মুজাহিদ হোসেন, দেবহাটা উপজেলা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক আব্দুর রাজ্জাক রনি প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে অনতিবিলম্বে সকল রাজাকারদের বিচার করার জন্য সরকারের নিকট দাবী জানান এবং আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে একটি সুখী ও সমৃদ্ধশালী দেশ হিসেবে গড়ে তোলার আহবান জানান। সভাটি পরিচালনা করেন দেবহাটা উপজেলা সন্তান কমান্ডের সহ-সভাপতি শহিদুল্লাহ গাজী।


Top