আজ || শনিবার, ২৭ Jun ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিদায় সংবর্ধনা       গোপালপুর প্রেসক্লাবের সংবাদকর্মীদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময়       গোপালপুরসহ সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন       গোপালপুরে কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত       তালের শাঁস বিক্রি করে সচ্ছলতার মুখ দেখছেন গোপালপুরের রবি       গোপালপুর পৌরসভায় কোরবানির বর্জ্য শতভাগ অপসারণ       মনে পড়ে ব্রহ্মপুত্র নদীপাড়ের রানার মানিকের কথা       গোপালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন       শিপন রানা ৪৬তম বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম       নুরানী তালিমুল কুরআন বোর্ড বাংলাদেশের প্রশিক্ষণ কর্মশালা    
 


চলতি মাসের শেষ দিকে মামলার রায় ঘোষণা শুরু হতে পারেঃ সৈয়দ আশরাফুল ইসলাম

বাংলাদেশ টাইমসঃ সোমবার সকালে বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি শুরুর পর সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন আমরা আশা করছি, এই মাসের শেষের দিকে রায় আসা শুরু করবে। আর এই বিষয়টা ওরা জানতে পেরেছে বলেই (জামায়াতে ইসলামী) মরিয়া হয়ে উঠেছে। চোরাগোপ্তা হামলা চালাচ্ছে।

তিনি আরও বলেন চলতি মাসের শেষ দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একাত্তরের যুদ্ধাপরাধের মামলার রায় ঘোষণা শুরু হতে পারে এবিষয়ে মন্ত্রী বলেন, রায় কি হবে জানি না এটা আদালতের বিষয়। তবে আশা করি, জাতি যা চায় এই রায়ে তা প্রতিফলিত হবে। রায়ের সময় হয়ে আসার বিষয়টি বুঝতে পেরেই জামায়াতে ইসলামীর কর্মীরা সারাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, এ বিশৃঙ্খলা বন্ধ করতে না পারলে স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। জামায়াতে ইসলামীর সাবেক ও বর্তমান আমীরসহ শীর্ষ সাত নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের বিচার চলছে। এর মধ্যে কয়েকটি মামলার শুনানি শেষ পর্যায়ে রয়েছে।

তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং মুক্তির দাবিতে নভেম্বর মাসের শুরুতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা মতিঝিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে জামায়াত কর্মীদের হামলার শিকার হয় পুলিশ। [টাইমস ডেস্ক ]

মন্তব্য করুন -


Top
error: Content is protected !!