আজ || সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম :
  গোপালপুরে ইয়াবা বিক্রির অভিযোগে নারীসহ ৩ জন আটক       এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের অনুশোচনা নেই – আব্দুস সালাম পিন্টু এমপি       গোপালপুরের উন্নয়ন নিয়ে প্রেসক্লাবে মতবিনিময় সভা       কৃষকনেতা ও সাংবাদিকের মুক্তির দাবিতে গোপালপুরে সিপিবির মানববন্ধন       গোপালপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে কৃষক দলের বিজয় র‍্যালি       গোপালপুরের হাদিরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আলোচনার কেন্দ্রবিন্দু আল হেলাল       গোপালপুরে ২১ এইচএসসি পরীক্ষার্থীর ওএমআর শিট হারিয়ে গেছে, আহ্বায়ককে অব্যাহতি       প্রধানমন্ত্রী তারেক রহমান নদী খনন কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে : প্রতিমন্ত্রী টুকু       গোপালপুরে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষকদের সংবর্ধনা       গোপালপুরে যমুনার ভাঙনে বিলীন বসতভিটা-আবাদি জমি, হুমকিতে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ    
 


যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে আইফোন

যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারে আবার শীর্ষস্থান ফিরে পেয়েছে আইফোন। আইফোন ৫-এর বিক্রি বেড়ে যাওয়ায় অ্যানড্রয়েড নির্ভর স্মার্টফোনকে পেছনে ফেলে শীর্ষস্থান নিজেদের দখলে নিয়েছে আইফোন। জানিয়েছে যুক্তরাষ্ট্রের বাজার গবেষণা প্রতিষ্ঠান কানটার ওয়ার্ল্ড প্যানেল।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের বাজারে জনপ্রিয়তায় শীর্ষে থাকলেও পরবর্তী সময়ে পিছিয়ে পড়ে আইফোন। তবে বর্তমানে আইফোনের দখলে আছে যুক্তরাষ্ট্রের স্মার্টফোন বাজারের ৪৮.১ শতাংশ। অন্যদিকে অ্যানড্রয়েড নির্ভর স্মার্টফোনগুলোর অবস্থান ৬৩.৩ শতাংশ থেকে কমে হয়েছে ৪৬.৭ শতাংশ।

সম্প্রতি এক প্রতিবেদনে অন্য বাজার গবেষণা প্রতিষ্ঠান আইডিসি জানিয়েছে, বিশ্বের স্মার্টফোনের ৮৫ শতাংশই গুগলের অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের দখলে।


Top